
মোঃ রাসেল
আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড সাফল্যের সাথে পার করল ৬টি বছর। আর এ উপলক্ষ্যে #ThankYouBangladesh স্লোগান নিয়ে আয়োজিত হচ্ছে দারাজের সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইন।
দারাজের সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইন উপলক্ষে দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক দেশবাংলা বিডি ২৪কে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন।
সৈয়দ মোস্তাহিদল হক বলেন, আপনারা জানেন যে ১৪ সালের আগস্টে আমাদের দারাজের যাত্রা শুরু হয়। ১৪ থেকে ১৫ সাল পর্যন্ত আমাদের লার্নিং টাইম ছিল। শুরুতে আমাদের ফোকাসটা ছিল শুধু ইলেক্ট্রনিক্স কেন্দ্রিক বা স্মার্ট ফোন বা অন্যান্য ইলেক্ট্রনিক্স। কিন্তু পরে আমাদের মনে হলো যে “উই শুধ মে দারাজ ফর অল” যেখানে সবধরণের ক্যাটাগরীর প্রোডাক্ট পাওয়া যাবে যেগুলো কাস্টমারদের সার্ভ করতে পারবো। সেই থেকে শুরু করে আমরা গ্রোসারি লাইফস্টাইল ক্যাটাগরীর প্রোডাক্ট সেল করি। ১৮ সালে বড় একটা ইভেণ্টের আয়োজন করি যেখানে ১০০% শেয়ার টেকওভার করে।
করোনায় ১৫ দিনের মতো আমাদের স্ট্রাগেল ছিল। লকডাউনের সময় ১০-১৫ দিন আমাদের ডেলিভারি বন্ধ রাখতে হয়েছে। পরে বাণিজ্য মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে ডেলিভারি দেওয়ার পারমিশন দেওয়া হয়। তখন আমরা আস্তে আস্তে সেলারদেরকে ফ্রি পেতে থাকি। সেলারদের মধ্যে যারা দেশে চলে গিয়েছিলো তারা ফেরত আসতে শুরু করে ।করোনার সময় পণ্য ডেলিভারি দেওয়া এক ধরণের জনসেবার মতো কারণ প্রথমে ছিল আমাদের সেফটি এমপ্লয়িদের সেফটির বিষয়গুলো। আমাদের কাস্টমার যারা পণ্য কিনছে তারা সেফটি ফিল করে।
আমাদের এখানে করোনার যেই স্বাস্থবিধিগুলো রয়েছে তা ফলো করা হচ্ছিলো। এখন আমরা স্বাভাবিকভাবে ব্যবসা করতে পাচ্ছি। সবসময় আমাদের উদ্দেশ্য থাকে কাস্টমারদের ইচ্ছা পূরণ করা।আমি দারাজের কাস্টমারদের ধন্যবাদ জানাই।
মোস্তাহিদল যুক্তরাজ্য থেকে পড়াশোনা শেষ করেছেন। সেখানে তিনি ই-কমার্স খাতে অভিজ্ঞতা অর্জন করেন। এরপর দেশে ফিরে প্রথমে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবং পরে চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে দারাজ বাংলাদেশে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, দেশজুড়ে বর্ষপূর্তি উদযাপন করতে দারাজের (daraz.com.bd) সাথে থাকা সমস্ত গ্রাহকদের ধন্যবাদ জানাতেই বিশেষ এই ক্যাম্পেইনের আয়োজন,যা চলবে ৩০ আগস্ট থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত।
গ্রাহকদের জন্যে দারাজ সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইনে থাকছে বিশাল ডিসকাউন্টে অসংখ্য পণ্য, ডাবল টাকা ভাউচার, ৬ টাকা ডিল, ব্র্যান্ড ৫০% ডিস্কাউন্ট ভাউচার, মিস্ট্রি বক্স, মিশন এম আই সিক্স, শেয়ার অ্যান্ড উইন কন্টেস্ট, ডি এফ জি ক্ল্যাশ রয়্যাল টুর্নামেন্ট ও ডেইলি ফ্ল্যাশ সেল সহ আরো অসংখ্য সব আকর্ষণীয় অফার।
ক্রেতাদের কেনাকাটার সুবিধার কথা মাথায় রেখে ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দারাজ (daraz.com.bd) অফার করছে তাদের পেমেন্ট পার্টনার- ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও সাউথ-ইস্ট ব্যাংকের মাধ্যমে ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার। এছাড়াও বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে সর্বোচ্চ ১৫% ইন্সট্যান্ট ক্যাশব্যাক সুবিধা।
