মিতুর নামে মামলা হচ্ছে

স্ত্রীর পরকীয়ার কারণে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করা চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার সকাল ১১টায় দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) মো. মিজানুর রহমান।আকাশের পরিবার চান্দগাঁও থানায় মামলা করার কথা রয়েছে।তবে পরিবার মামলা না করলে আকাশের দেয়া ফেসবুক স্ট্যাটাসের ডায়িং ডিক্লারেশন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।শুক্রবার ভোর থেকে আকাশ তার ফেসবুকে স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ও বিভিন্ন ছবি সম্বলিত যে স্ট্যাটাস দিয়েছিলেন সেটি ডিলিট করে দেয়া হয়েছে।অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমান বলেন,এটি আমাদের তদন্তের বিষয়।ডিলিট হলেও সেই স্ট্যাটাস রিকোভার করা সম্ভব।