চিকিৎসকের স্ত্রী মিতুকে আটক

বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে মিতুর বাবার বাসা থেকে তাকে আটক করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল।চিকিৎসক মো. মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী ডা. তানজিলা হক চৌধুরী মিতুকে আটক করেছে পুলিশ।চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান এ খবর নিশ্চিত করেছেন।পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এক কর্মকর্তা বলেন,মিতুর বিরুদ্ধে আকাশকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।তারও পূর্বে বৃহস্পতিবার ভোর রাত ৪টা ২৬ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন ডা. আকাশ।সেখানে স্ত্রী ডা. তানজিলা হক চৌধুরী মিতুর সঙ্গে পরিচয় এবং বিয়ের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।সাথে বেশ কিছু ছবিও পোস্ট করেন।স্ত্রীর সাথে অন্য একাধিক যুবকের অন্তরঙ্গ মুহূর্তের ছবি এবং মোবাইলে আদানপ্রদান করা কিছু টেক্সট মেসেজের স্ক্রিনশটও পোস্ট করেন তিনি।