
স্পোর্টস ডেস্ক
বায়ার্ন মিউনিখের বিপক্ষে বিশাল ব্যবধানে হারের পর জরুরি বৈঠকে বসেন বার্সেলোনা সভাপতি বার্তোমেউ। এই বৈঠকে তার সঙ্গে ছিলেন ফুটবল পরিচালক এরিক আবিদাল ও রামোন প্লানেস।
ওইদিন মিটিংয়ের পর প্রথমে বরখাস্ত করা হয় কোচ কুইকি সেতিয়েনকে।
এরপর আজ মঙ্গলবার বরখাস্ত করা হয়েছে ম্যানেজার এরিক আবিদালকে। এমনটাই নিশ্চিত করেছে বার্সেলোনা থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তি।
ফুটবল ক্লাব বার্সেলোনা ও ম্যানেজার এরিক আবিদালের মধ্যে সমঝোতা হয়েছে। আমরা এরিককে আর রাখছি না দলের ম্যানেজারের দায়িত্বে। আমরা এরিককে ধন্যবাদ জানাতে চাই তার পেশাদারিত্ব, প্রতিশ্রুতি ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য।
