এমিরেটস কর্মকর্তা ও তার পরিবারকে হত্যার হুমকি

ঢাকা প্রতিনিধি :

এমিরেটস কর্মকর্তা মোঃ মাহবুব মোর্শেদ।তিনি এমিরেটস এয়ারলাইন্সে সিনিয়র সিকিউরিটি ওয়ারডেন হিসাবে কর্মরত আছে।

মোঃ মাহবুব মোর্শেদ জানান,৬ আগস্ট আনুমানিক ৫ ঘটিকায় সময়ে ৪ জন লোক এসে জালি ইতালি রেসিডেন্স কার্ড দেখিয়ে আমাকে বলে যে এই রকম ২০ জন অবৈধ যাত্রীকে সেপ্টেম্বর ২০২০ সালে ইতালি অবৈধ উপায়ে পাঠাইতে সাহায্য করতে হবে।আমি অনীহা প্রকাশ করলে কিছু নাম ধারী নেতা আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দেয়।এ ঘটনায় ৬ আগস্ট বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জিডি নং : ২১৮।

এর আগে গত মার্চ মাসে তাকে অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়।মার্চ মাসের ১৫ তারিখে বিমানবন্দর থানায় আরও একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।জিডি নং : ৬৬০।