
মঙ্গলবার ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইর এই প্রতিবেদন তুলে ধরে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ চ্যাপ্টার টিআইবি।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন,দুর্নীতিতে আমাদের অবস্থান বৈশ্বিক অবস্থানের চেয়ে অনেক নিচে।এবারের সূচকে বাংলাদেশের অবনমনকে তিনি বিব্রতকর হিসেবেও বর্ণনা করেন।তিনি বলেন, ব্যাংক খাতে অবারিত দুর্নীতি,জালিয়াতি,ভূমি-নদী-জলাশয় দখল, সরকারি ক্রয় খাতে রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে দুর্নীতি এক ধরনের ছাড় পেয়ে যাচ্ছে।টিআইবির নির্বাহী বলেন,দুদক ও অন্যান্য জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলো দুর্বল।গণমাধ্যম ও নাগরিক প্রতিষ্ঠানের কাজের ক্ষেত্রও সঙ্কুচিত হয়ে যাচ্ছে। ক্রমাগতভাবে অর্থ পাচার হচ্ছে।দুদকের কাজ নিম্ন ও মধ্য পর্যায়ে সীমাবদ্ধ,উচ্চ পর্যায়ে নেই।ইফতেখারুজ্জামান আরও বলেন,টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবিরোধী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কিন্তু,তার এই ঘোষণা কার্যকর করার জন্য পদ্ধতি নিশ্চিত করতে হবে।জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়ন করা দরকার।সংসদকে জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করা দরকার।আসামিদের পরিচয় ও রাজনৈতিক অবস্থান নির্বিশেষে বিচারের আওতায় আনতে হবে।১০০ ভিত্তিতে এবারের সূচকে বাংলাদেশের স্কোর ২ পয়েন্ট কমে ২৬ হয়েছে।এই স্কেলে শূন্য স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণায় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এবং ১০০ স্কোরকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত বা সর্বোচ্চ সুশাসনের দেশ হিসাবে বিবেচনা করা হয়।দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কেবল আফগানিস্তান।এই অঞ্চলের দেশগুলোর মধ্যে এবারের সূচকে সবচেয়ে ভালো অবস্থানে আছে ভুটান।ভুটানের অবস্থান সূচকের ঊর্ধ্বক্রম অনুযায়ী ২৫ নম্বরে।
