
মঙ্গলবার দুপুরে রাজধানীর আফতাবনগরে বাড্ডা পুলিশ ফাঁড়িতে সিসি ক্যামেরা কন্ট্রোল রুমের উদ্বোধন শেষে কমিশনার এসব কথা বলেন।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন,প্রযুক্তির ব্যবহার করে অতি দ্রুত সময়ে সহজেই অপরাধীকে সনাক্ত করা সম্ভব। এরই মধ্যে ৮০ লাখ নাগরিকের তথ্য আমাদের ডাটাবেজে সংরক্ষিত রয়েছে।উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে দেশবাসীর একতা দরকার।জনবহুল ঢাকা মহানগরীতে আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করা কঠিন।প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।পুলিশ একের পর এক জঙ্গি আস্তানা ভেঙ্গে দিয়েছে।দেশে এখন আর জঙ্গি নেটওয়ার্ক নেই।তেমনিভাবে আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।ঢাকা শহরের কোথাও মাদকের আস্তানার সন্ধান পাওয়া গেলে তা ভেঙ্গে তছনছ করা হবে। কড়াইল বস্তি ও কারওয়ান বাজারের মাদক আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে। মাদক কারবারির সাথে যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে।গুলশান, বনানী, বারিধারায় সিসি ক্যামেরা বসানোর ফলে অপরাধ অনেকটায় শূণ্যের কোটায় এসেছে। তারই ধারাবাহিকতায় আফতাব নগরে ১০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুরো আফতাব নগর এলাকায় এখন থেকে অপরাধ নিয়ন্ত্রণে থাকবে। কেউ অপরাধ করার সাহস পাবে না।বক্তব্যের আগে আফতাব নগরের প্রবেশ মুখে বাড্ডা পুলিশ ফাঁড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরা মনিটরিং রুমের উদ্বোধন ও পরিদর্শন করেন ডিএমপি কমিশনারসহ অতিথিরা।
