জাপার নতুন মহাসচিব জিয়াউদ্দিন বাবলু

দেশবাংলা ডেস্ক

জাতীয় পার্টির নতুন মহাসচিব হয়েছেন দলের কো চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

রোববার (২৬ জুলাই) দুপুরে জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারার প্রদত্ত ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যান ও সাবেকমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে তাকে দলের মহাসচিব হিসেবে নিযুক্ত করেন। ফলে জিয়াউদ্দিন বাবলু মহাসচিব হিসাবে সংসদ সদস‌্য মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হবেন। এ আদেশ রোববার থেকে কার্যকর হবে বলে যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম রাইজিংবিডিকে জানান।

জিয়াউদ্দিন বাবলু এর আগে দলের মহাসচিব ছিলেন। পরে হুসেইন মুহম্মদ এরশাদ তাকে আবার সরিয়ে দেন।