ইয়ামাহার নতুন শোরুম মালিবাগে

রোববার (২৭ জানুয়ারি) রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় ইয়ামাহা মোটরসাইকেলের নতুন শোরুমটি উদ্বোধন করেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া । নতুন এই ডিলার পয়েন্টে ইয়ামাহার অন্যান্য ডিলার পয়েন্টের মতোই সেলস ও সার্ভিস এবং স্পেয়ার পার্টসের সেবা দেওয়া হবে।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এসিআই মটরস লিমিটেড বাংলাদেশের ইয়ামাহা মোটরসাইকেল এবং খুচরা যন্ত্রাংশের একমাত্র ডিস্ট্রিবিউটর।