চার নারী সেনা কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করেন।সেনাবাহিনীর আর্টিলারি ও ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে নিয়োগ পাওয়া লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার চার নারী সেনা কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।চার নারী কর্মকর্তা হলেন-লেফটেন্যান্ট কর্নেল সৈয়দা নাজিয়া রায়হান,লেফটেন্যান্ট কর্নেল সানজিদা হোসেন,লেফটেন্যান্ট কর্নেল সারাহ্ আমির ও লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরীন।এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ উপস্থিত ছিলেন।