করোনা আক্রান্ত সাকিব আল হাসানের বাবা

স্পোর্টস ডেস্ক :

সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পরিবারে। আজ জানা গেছে সাকিব আল হাসানের বাবা সৈয়দ মাশরুর রেজা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত বৃহস্পতিবার শরীরে হালকা ব্যথা ও জ্বর অনুভব করেন মাশরুর রেজা। এরপর শুক্রবার নিজের করোনা ভাইরাস পরীক্ষা করান তিনি। আর আজ তার পরীক্ষার ফল আসে। সেখানে জানা যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। তবে ভালো খবর হলো করোনা ভাইরাস হলেও জ্বর ও কাশি ছাড়া তেমন বড় কোনো জটিল সমস্যা নেই তার। মাশরুর রেজা নিজেই জানিয়েছেন এই তথ্য।

তিনি বলেন আমি যে ব্যাংকে কাজ করি সেখানে আগেই বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেখান থেকেই সংক্রামিত হয়েছি বলে ধারণা করছে সবাই । আমার মনে হচ্ছে যতোজন করোনা আক্রান্ত হয়েছে সবচেয়ে সুস্থ সবল আমিই। তাই এ নিয়ে ভাবছি না। নিয়ম মেনে চললে আরোগ্য লাভ করতে পারব।

এদিকে সাকিব আল হাসান বর্তমানে রয়েছেন আমেরিকায়। তার দ্বিতীয় মেয়ে হওয়ার আগে স্ত্রীর পাশে থাকার জন্য তিনি আমেরিকায় যান। তবে আমেরিকায় থাকলেও তিনি সেখান থেকেই খোঁজ খবর নিচ্ছেন বলে জানিয়েছেন তার বাবা। এ ব্যাপারে সাকিবের বাবা বলেন সাকিব আমেরিকা থেকে খোঁজ খবর নিয়েছে। সে আমাকে কোনো টেনশন (চিন্তা) না করতে বলেছে এবং নিয়ম মেনে চলতে বলেছে।