
দেশবাংলা ডেস্ক
গত ২১ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি বিন মোর্ত্তজা। এরপর তার ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা আক্রান্ত হন।আক্রান্ত হন মাশরাফির স্ত্রী সুমনা হক সুমিও।
প্রথম দুই দফায় করোনা পজিটিভ হন মাশরাফি।তৃতীয়বারে গত ১৪ জুলাই করোনা নেগেটিভ আসে মাশরাফির ফলাফল।সঙ্গে নেগেটিভ আসে মোরসালিনেরও।তবে দ্বিতীয়বার পরীক্ষায় স্ত্রী সুমির পজিটিভ ফলাফল আসায় কিছুটা উদ্বিগ্ন ছিলেন মাশরাফি,দোয়া চান দেশবাসীর কাছে।
অবশেষে আজ ১৭ জুলাই মাশরাফীর স্ত্রী সুমনা হক ফেসবুক পোস্টে জানান,তিনি করোনা মুক্ত হয়েছেন। শুকরিয়া জানান সৃষ্টিকর্তার নিকট।রিপোর্ট নেগেটিভ,আলহামদুলিল্লাহ শান্তি। আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ এবং আমার জন্য যারা দোয়া করেছেন।
করোনা আক্রান্ত হবার পর সবাই বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন। গত ২১ জুন মাশরাফির শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেলে দুই ছেলে-মেয়ে হুমায়রা ও সাহেলকে নড়াইলে দাদা বাড়ী পাঠিয়ে দেয়া হয়।
