স্বামীর মরদেহ লুকিয়ে রেখেছিলেন ওয়ার্ডরোবে

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে হত্যা করে বটি দিয়ে মরদেহ ৬ টুকরো করেছেন স্ত্রী জীবন্নাহার মেঘনা শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার।এসপি বলেন,শুক্রবার শ্রীপুর পৌর এলাকার গিলারচালা গ্রামের একটি বাঁশঝাড়ের ময়লার স্তূপে পড়ে থাকা বস্তার ভেতর থেকে রফিকুল ইসলাম নামের এক যুবকের ৬ টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ।পরে এ ঘটনায় নিহতের স্ত্রী জীবন্নাহার জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়।আর্থিক লেনদেন নিয়ে স্বামীর সঙ্গে তার বিরোধ বাধে। এরই জেরে ঝগড়ার এক পর্যায়ে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে স্বামী রফিকুল ইসলামকে প্রথমে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়।পরে মৃত্যু নিশ্চিত করার জন্য গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ঘরের ওয়ার্ডরোবে লুকিয়ে রাখেন তিনি। লাশের পরিচয় যেন সনাক্ত না হয় সেজন্য রাত ১১টার দিকে মরদেহ বটি দিয়ে পা, হাত ও মাথা কেটে ৬ টুকরো করেন।ঘটনার পর নিহতের বাবা আব্দুল লতিফ বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেছেন।