কুমিল্লার চৌদ্দগ্রামে নিহত শ্রমিকদের এক লাখ টাকা করে দেবে সরকার

শনিবার সকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ঘোষণা দেন কুমিল্লার চৌদ্দগ্রামে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে এবং আহত শ্রমিকদের চিকিৎসার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।