ঈদের ছুটিতে গণপরিবহন চলবে : কাদের

দেশবাংলা ডেস্ক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,পবিত্র ঈদ উল আজহার ছুটিতে গণপরিবহন চলবে।ভারী যানবাহন ঈদের আগের তিন দিন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) গণপরিবহন চলাচল বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বক্তব্য পাঠানো হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বিষয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানাবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।