
দেশবাংলা ডেস্ক
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের মৃত্যু। ভাইরাসটিতে মৃতের সংখ্যা ২৩৫২ জন।আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৬৬৬ জন।মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জন।নতুন মৃতদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১১ জন নারী।
রবিবার (১২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ২১০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নয় লাখ ৪০ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৬৬৬ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৯৭৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৭ জন।মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৩৫২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও পাঁচ হাজার ৫৮০ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৯৩ হাজার ৬১৪ জন।
ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে।
