
আন্তর্জাতিক ডেস্ক
করোনায় আক্রান্ত হয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট জেনিন আনেজ। বৃহস্পতিবার আনেজ নিজেই করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এক টুইট বার্তায় প্রেসিডেন্ট আনেজ বলেন,তার দেহে পরীক্ষা-নিরীক্ষার পর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি আইসোলেশনে থেকেই তার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।আমরা একসঙ্গে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব।




