
স্পোর্টস ডেস্ক
গুরুতর অসুস্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বুধবার রাতে বাংলাদেশ সময় রাত ১১:৩০ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়। প্রোস্টেটের সমস্যা চরম আকার ধারণ করায় তাঁর এই অস্ত্রোপচার করানো হয়েছে। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন বোর্ড সভাপতি ভালো আছেন। সুস্থ আছেন। গতকাল রাত সাড়ে এগারটায় উনার অস্ত্রোপচার শেষ হয়েছে। উনার সাথে আমাদের আরেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক আছেন। মল্লিক আমাকে জানিয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে। সবকিছু এখন ঠিকঠাক আছে।
