
বৃহস্পতিবার সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।শিক্ষা মন্ত্রণালয়ের সাথে জড়িত কর্মকর্তা-কর্মচারী যারা রয়েছেন তারা যদি শুধু চাকরি না মনে করে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে আরো সমৃদ্ধ ও মানসম্মত শিক্ষা অর্জন করা সম্ভব।
পিছিয়ে থাকা জনগোষ্ঠি ও প্রতিবন্ধী শিক্ষার্থীরাও যেন শিক্ষার সমান অধিকার পায় সেই জন্য কাজ করছে সরকার। প্রথমিক পর্যায় থেকেই যেন শিক্ষার্থীদের মাঝে সচেতনতা গড়ে ওঠে সেই দিকে অভিভাবক ও শিক্ষকদের বিশেষ নজর দিতে হবে।
