
মোঃ রাসেল :
একজন একরামুল করিম চৌধুরী এমপি। নোয়াখালী -৪ আসনে একজন নিবেদিত প্রাণ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের একজন লড়াকু সৈনিক বলা যায় নিঃসন্দেহে।
একরামুল করিম চৌধুরী এমপি জন্মগ্রহন করেন ১৯৬২ সালের নয় জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের নোয়াখালী জেলায়।
ছোট্টবেলা থেকেই সমাজের মানুষের জন্য কিছু করতে চাওয়া এই মানুষটি তার ইচ্ছে আর একাগ্রতাকে পুষে বড় হোন। এরপর বেছে নেন রাজনৈতিক পেশাকে যেখানে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তা রাজনৈতিক যাত্রা।
সময়ে অসময়ে মানুষের খোজ নেয়া বিপদে এগিয়ে আাসা, সেটাই যেন দৈনন্দিন কাজ। মামবতার কাজে এমন নিবেদিত প্রান খুবই নগন্য বর্তমান রাজনৈতিক অবস্থায়।

বর্তমান করোনা পরিস্থিতিতে একরামুল করিম চৌধুরী এমপি নিজ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা দান করেন। তিনি তার এলাকায় করোনা মোকাবেলায় আরও বড় বড় উদ্যোগ গ্রহণ করেন।
এছাড়াও নানা সময় তার উদারতার ছবি আমরা প্রায়ই দেখতে পাই, প্রতিবছর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভর্তিচ্চু ছাত্র ছাত্রীদের অভিবাবক সহ বিনামূল্যে থাকা এবং খাওয়ার ব্যাবস্থা করেন।যা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক দৃষ্টান্ত স্বরুপ।
বাংলাদেশের প্রতিটি জেলায় এমন একজন নিবেদিত প্রাণ থাকলে হয়তো সবুজের বাংলাদেশ আরো প্রাণময় হয়ে উঠত।

গত ২৩ মার্চ নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্টে তিনি বলেন,মিনিমাম ১২ কোটি মানুষ বিভিন্ন সিম ব্যবহার করে। প্রত্যেকটা সিম থেকে গড়ে ৫ টাকা করে কেটে নিন। ৬০ কোটি টাকা দিয়ে মিনিমাম ৪০০টা আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) খোলা যাবে। সারা দেশের প্রত্যেকটা ব্রিজের ৫ দিনের টোল ভাড়া এক সঙ্গে করেন। সেইসব টাকা দিয়ে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করেন। যতগুলো নেতা আছে তাদের লিস্ট করে তাদের থেকে ৫ লাখ টাকা করে নেন। সেইগুলো দিয়ে দেশ লকডাউন করে যারা খেতে পারবে না তাদের খাবার পৌঁছায় দেন। এই রকম হাজারো সমীকরণ আছে। আর সবাই দিতে প্রস্তুত। দ্রুত সিদ্ধান্ত নেন। একটা জরুরি সিদ্ধান্তই অনেক মানুষকে বাঁচিয়ে দেবে। বাংলাদেশটা মানচিত্রে থাকবে।
তিনি বলেন, এই যে দানশীলতা। এটা আমার রক্তে মিশে আছে। এটা আমি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। আমার বাবা মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিসকে দেখেছি, তিনি সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করতেন, তাদের নানাভাবে সহযোগিতা করতেন। তাকে মানুষ দানবীরের উপাধিতে ভূষিত করেছেন। এখনও নোয়াখালী ও চট্টগ্রামের মানুষ তাকে দানবীর ইদ্রিস বলে স্মরণ করেন। আমি আমার বাবার সেই ধারা বহমান রেখেছি। আমৃত্যু রাখবো।
দেশবাংলাবিডি২৪/রাস
