দেশের দীর্ঘতম পদ্মা সেতুর ৯০০ মিটার দৃশ্যমান হয়েছে

বুধবার ২৩ জানুয়ারি সকাল ১০টায় সেতুর জাজিরা প্রান্তে ৩৬ ও ৩৭ নম্বর খুঁটিতে বসানো হয় ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি।গত বছরের ৩০ সেপ্টেম্বর জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির ওপর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু।মূল সেতু নির্মাণে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন,নদীশাসনে চীনেরই আরেক প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশন এবং সেতুর দুই প্রান্তে টোল প্লাজা, সংযোগ সড়ক, অবকাঠামো নির্মাণ করছে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান।