
স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিক্যাল সার্ভিস) ও সিনিয়র কনসালট্যান্ট ডা. নাজিম উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রোববার (৭ জুন) বিকেল ৩ টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্কয়ার হাসপাতালের একজন কর্মকর্তা বলেন, তিনি একবার করোনা পজিটিভ হয়েছিলেন। পরে নেগেটিভ হন। আজ বিকেল ৩ টার দিকে স্কয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
