
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের কেরালা রাজ্যে অন্তঃসত্ত্বা হাতিকে বারুদ ভর্তি আনারস খাইয়ে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) কেরালার বনমন্ত্রী হাতি হত্যার ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া ৪০ বছর বয়সী ব্যক্তিই বারুদ সরবরাহ করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, ওই ঘটনায় তিন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে।
গত সপ্তাহে এক অন্তঃসত্ত্বা হাতি দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়ার পর বারুদভর্তি আনারস খেয়ে মারা যায়। জানা যায়, ওই হাতিকে স্থানীয় বাসিন্দারাই বারুদভর্তি আনারস খেতে দিয়েছিল।




