
আন্তর্জাতিক ডেস্ক
কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গ্রেফতারের পর পুলিশ কর্মকর্তা হাঁটু দিয়ে তার গলা চেপে মেরে ফেলে। নির্মম এই হত্যাকণ্ডের প্রতিবাদে ছয়দিন ধরে যুক্তরাষ্ট্র ক্ষোভের আগুন জ্বলছে।
জর্জ ফ্লয়েড নামের ওই ব্যক্তির হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ চলছিল। বিক্ষোভকারীরা হাঁটু গেড়ে বসে নীরবতা পালন করছিলেন। এ সময় নিউইয়র্ক পুলিশও তাদের সঙ্গে যোগ দেন এবং তারাও হাঁটু গেড়ে বসে নীরবতা পালন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, নিউইয়র্কে পুলিশ কর্মকর্তাদের সংহতি জানানোর সেই ভিডিও ধারণ করেছেন আলিয়া আব্রাহাম। তিনি বলেন,আমি এমনটি প্রত্যাশা করিনি। কখনও এমনটি দেখি নাই।




