আজ ঢামেকে পরীক্ষামূলক প্লাজমা থেরাপি শুরু

দেশবাংলা ডেস্ক

করোনা আক্রান্তদের চিকিৎসায় বিশ্বের অনেক দেশে প্রয়োগ করা হচ্ছে প্লাজমা থ্যারাপি।

আজ শনিবার থেকে ঢাকা মেডিকেল কলেজ প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু হচ্ছে ।

অন্তত ৪৫ জন করোনা আক্রান্তের উপর এর কার্যকারিতা দেখা হবে। সফল হলে চলবে আনুষ্ঠানিক প্রয়োগ। ঢামেক হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম এ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

দেশবাংলাবিডি২৪/দে