
স্পোর্টস ডেস্ক
করোনাভাইরাসের প্রভাবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই স্থগিত করা হয়েছে। ২০২১ সালের বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়া লড়াইয়ে সামনের জুলাইয়ে শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল প্রতিযোগিতাটি। কিন্তু বিশ্বজুড়ে চলমান কোভিড-১৯ রোগে বাছাই স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
৩ জুলাই থেকে ১৯ জুলাই হওয়ার কথা ছিল ১০ দলের বিশ্বকাপ বাছাইয়ের লড়াই। কিন্তু করোনাভাইরাসে খেলার পরিস্থিতি না থাকায় স্থগিত করা হয়েছে প্রতিযোগিতাটি।
আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটির ইভেন্ট প্রধান ক্রিস টেটলি বলেন, বিশ্বজুড়ে চলমান ভ্রমণ নিষেধাজ্ঞার সঙ্গে স্বাস্থ্যঝুঁকি, সরকারের নির্দেশনা এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ বিবেচনায় নিয়ে আমরা দুটো প্রতিযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। যার একটি মেয়েদের বিশ্বকাপ বাছাই। খেলোয়াড়, কোচ ও স্টাফদের স্বাস্থ্যই আমাদের কাছে অগ্রাধিকার পাবে।
দেশবাংলাবিডি২৪/দে
