করোনা রোগীকে অ্যাম্বুলেন্সে সেবা দেবে স্বেচ্ছাসেবক লীগ

দেশবাংলা ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের যেকোনো অঞ্চলের করোনা রোগীকে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা করোনা রোগী বহন করার জন্য ঢাকার মধ্যে ১০টি গাড়ি ও লাশ বহনের জন্য ১টি গাড়ি দিচ্ছি।

ফ্রি অ্যাম্বুলেন্সের জন্য ০৯৬১১৯৯৯৭৭৭ নম্বরে কল করতে বলেছেন।

দেশবাংলাবিডি২৪/দে