রংপুরকে হারিয়ে দিলো রাজশাহী

প্রথম ইনিংস শেষে রাজশাহীর সংগ্রহ যখন মাত্র ১৩৫, তখনই মূলত ম্যাচ শেষ হয়ে যায় অর্ধেক। ক্রিস গেইল, রিলে রুশো, রবি বোপারাদের সামনে ১৩৬ রানের এই লক্ষ্য মামুলিই হওয়ার কথা ছিলো। কিন্তু সেটিকে এতোটা সহজ হতে দেননি রাজশাহী কিংসের বোলাররা।১৩৬ রান তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই চমক দেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলের নিয়মিত ওপেনারদের রেখে ক্রিস গেইলকে সঙ্গে নিয়ে নিজেই নেমে যান ইনিংসের সূচনা করতে। কিন্তু কাজে লাগেনি তার এই বাজি। ইনিংসের প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই ফিরে যান সাজঘরে।তবে ১৯তম ওভারের শেষ বলে নাহিদুল আউট হয়ে গেলে শেষ ওভারে চাপে পড়ে যায় রংপুর। ৬ বলে তাদের জয়ের জন্য দরকার থাকে ৯ রান। মোস্তাফিজের করা সে ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক ছাড়েন রুশো, এরই সাথে যেনো ম্যাচটাও ছেড়ে দেন তিনি।পরের চার বলে মোস্তাফিজের কাটার বুঝতেই পারেননি ফরহাদ রেজা। ওভারের পঞ্চম বলেও ব্যাট ছোঁয়াতে বাই রান নিয়ে স্ট্রাইকে রুশোকে আনেন তিনি। শেষ বলে ৭ রানের চাহিদায় মাত্র ১ রান নিতে সক্ষম হন রুশো। ৪৬ বলে ৪৪ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। রাজশাহী জয় পায় ৫ রানের ব্যবধানে।