সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা আর নেই

দেশবাংলা ডেস্ক

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান মোল্লা আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বুধবার (৬ মে) সকাল নয়টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এর আগে মঙ্গলবার (৫ মে) বিকেল থেকে তার শারীরিক অবস্থার বেশি অবনতি হয়।পরে হাবিবুর রহমান মোল্লাকে ওই হাসপাতালের আইসিইউর লাইফ সাপোর্টে আনা হয়।

তিনি গুরুতর অসুস্থ হয়ে বেশ কয়েকদিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন।

চলতি বছরের ২৭ এপ্রিল বার্ধক্যজনিত কারণে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

২৭ জানুয়ারি ১৯৪২ সালে হাবিবুর রহমান মোল্লা জন্মগ্রহণ করেন।২০০৮ সাধারণ নির্বাচনে হাবিবুর রহমান মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন

দেশবাংলাবিডি২৪/তা/