৪০তম বিসিএসের আবেদন স্বাধীনতার পর সর্বোচ্চ

৪০তম বিসিএসে আবেদনের সংখ্যা রেকর্ড পরিমাণ ছাড়িয়েছে। এতো প্রার্থী বিসিএসের জন্য আবেদন করবেন তা আগে ধারণা ছিল না। তাই এই পরীক্ষাটি কীভাবে নেওয়া যায় সে পরিকল্পনাই করছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ৪০ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা এপ্রিল মাসে নেওয়া হতে পারে। যেহেতু এ সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষা আছে। এর ফাকে কীভাবে পরীক্ষাটি সুষ্ঠুভাবে নেওয়া যায় তার জন্য কাজ করছি।