স্মার্টফোন মেলায় উপচে পড়া ভিড়

দ্বিতীয় দিন জমে উঠেছে স্মার্টফোন ও ট্যাব মেলা। শুক্রবার ছুটির দিনে থাকায় সকাল থেকে ছিল ভিড়। বিকেলে ভিড় বেড়ে যায় আরো। দীর্ঘ লাইন ধরে মেলায় দর্শনার্থীদের প্রবেশ করতে দেখা যায়। প্যাভিলিয়ন, স্টলগুলোতে তুলনামূলক বেশি ছাড় ও উপহারের ঘোষণা চলছে।অংশ নিয়েছে হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, উই, গোল্ডেনফিল্ড, মটোরোলা, নকিয়া, আইফোন, ইউসিসি, আইটেল, ইনফিনিক্স, ইউমিডিজি, ডিটেল, এডিএ, ম্যাক্সিমাস, বিজয় এবং ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকমসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। ব্র্যান্ডগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করছে। পাওয়া যাচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজও।
হুয়াওয়ে মেলায় ব্র্যান্ডটির বিভিন্ন স্মার্টফোনে উপহারসহ ২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় ও অ্যাক্সেসরিজে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। স্যামসাংয়ের ফোন কিনে মিলছে সর্বোচ্চ ৪০ শতাংশ মূল্য ছাড়। টেকনোর ফোনে মিলছে সর্বোচ্চ ১২ শতাংশ ছাড়। মেলায় ভিভোর ফোন কিনে মিলছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। স্মার্টফোন ব্র্যান্ড ‘উই’ স্মার্টফোন ও ট্যাব মেলায় বিশেষ অফার নিয়ে এসেছে। মটোরোলার ফোন কিনে পাওয়া যাচ্ছে ফ্রি স্পিকার। ইনফিনিক্স ফোনে মিলছে ১০ শতাংশ মূল্য ছাড়। ইউমিডিজি স্মার্টফোন কিনলে মিলবে সর্বোচ্চ ২০ শতাংশ মূল্যছাড়।
ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের প্রযুক্তিখাতের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই আয়োজন।
মেলার প্রথমদিন বিকেলে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপি এই মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এক্সপো মেকারের আয়োজনে এটি একাদশ প্রদর্শনী।
হিসেবে রয়েছে হুয়াওয়ে, স্যামসাং ও টেকনো। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ভিভো ও উই। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে গোল্ডেনফিল্ড ও মটোরোলা। টাইটেল স্পন্সর দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকম এবং পার্টনার এডুমেকার।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ ফি ২০ টাকা। তবে প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।