অনলাইন নিউজ পোর্টাল দেশবাংলা বিডি ২৪.কমের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

দেশবাংলা ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে।

দেশবাংলা বিডি ২৪ নিউজ পোর্টালের ত্রাণ সহায়তার গল্পটা একটু ভিন্ন। এরা সবাই মধ্যবিত্ত পরিবারের,যাদের হিসেব কষে চলতে হয় প্রতিটি মুহুর্ত। কিন্তু “মানুষ মানুষের জন্য” এ কথাটি আবারো প্রমাণ করলেন তারা। যারা নিজেদের পকেট খরচের টাকায় এলাকার দুস্থ ও অসহায় পরিবারের হাতে তুলে দিয়েছেন খাদ্য সহায়তা। স্বল্প আকারে হলেও বেশ কয়েকটা দিন এ সহায়তায় কাটাতে পারবেন বলে জানিয়েছেন গ্রহনকারীরা।

শনিবার ২৫ এপ্রিল বিকালে কর্মহীন হতদরিদ্র ও নিম্ন শ্রেনীর খেটে খাওয়া কিছু সংখ্যক পরিবারের মাঝে দেশবাংলা বিডি ২৪.কমের সম্পাদক তাসনিম তাপসীর উদ্যোগে দেশবাংলা বিডি ২৪.কমের পরিবারের সদস্যবৃন্দ খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন।

দেশবাংলা বিডি ২৪.কমের সম্পাদক তাসনিম তাপসী বলেন, অসহায়,কর্মহীন,মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের একান্ত কাম্য। সমাজের উচ্চবিত্তদের উচিত এ ভয়াবহ মহামারী দুর্যোগে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানো। সরকার যে নির্দেশনা দিয়েছেন তা আমাদের মেনে চলা উচিত। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।মানবিক দিক বিবেচনা করেই আমরা এই উদ্যোগ নিয়েছি।

উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন দেশবাংলা বিডি ২৪ এর সিনিয়র রিপোর্টার মোঃ রাসেল,স্টাফ রিপোর্টার মো রায়হান এবং সিনিয়র ফটো জার্নালিস্ট মোঃ হামিম ।

উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল-৩ কেজি, ডাল-১ কেজি, আলু-২ কেজি, পিয়াজ-১ কেজি, তেল-১/২ লিটার ও সাবান-১ টি।