
মন্ত্রণালয়ের কাজ বুঝে নিতে ৩-৪ দিন সময় চেয়েছেন নতুন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি । মঙ্গলবার ( ৮ জানুয়ারি ) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।এর আগে উপমন্ত্রী শিক্ষা মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সঙ্গে নিয়ে নিজ দফতরে আসেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
গণমাধ্যম কর্মীদের উদ্দেশে ডা. দিপু মনি বলেন,গত ১০ বছর সরকার যে উন্নয়ন করেছে তা অব্যাহত থাকবে। এই ধারা অব্যাহত রাখতে যা যা করা প্রয়োজন তা ই করা হবে। এক্ষেত্রে আমার মন্ত্রণালয়ের সহকর্মী এবং গণমাধ্যম কর্মীদের সহায়তা খুবই প্রয়োজন হবে। আজ আর বেশি আর কিছু বলবো না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন তা পালনে যথাসাধ্য চেষ্টা করবো। সবার সহযোগিতা নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে এই সেক্টরের উন্নয়নে কাজ করবো। যেখানে শেখ হাসিনার মত দক্ষ, অভিজ্ঞ, সাহসী প্রধানমন্ত্রী আছেন সেখানে ভয়ের কিছু নেই।
