আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ২৫ লাখ টাকা অনুদান দিল রবি

আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালকে অনুদান হিসেবে ২৫ লাখ ৩ হাজার ১৯৬ টাকা প্রদান করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। গত রজমান মাসে পরিচালিত একটি রিচার্জ ক্যাম্পেইনের আওতায় এ অনুদান প্রদান করল অপারেটরটি। রমজান মাসে মানবিক আবেদনে সাড়া দিয়ে মোবাইল ফোন নাম্বার রিচার্জের পাশাপাশি অনুদান প্রদানের সুযোগ পেয়েছিলেন রবির গ্রাহকরা। রাজধানীর রবি কর্পোরেট অফিসে সম্প্রতি কোম্পানির হেড অব কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স সাহেদ আলম আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এইচআরর ডিরেক্টর মো. ইফতেখারুল ইসলামের হাতে অনুদানের চেকটি হস্তান্তর করেন।ক্যাম্পেইনের আওতায় ৩৩ টাকা বান্ডেল রিচার্জে ১ টাকা এবং ৯৯ টাকা বান্ডেল রিচার্জে ৪ টাকা অনুদান হিসেবে প্রদান করেছে রবি। দেশের প্রথম ইসলামিক প্যাকেজ নূর প্যাকেজের গ্রাহকরাও এ অনুদানে অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন।অনুষ্ঠানে রবির মার্কেট অপারেশনর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) মো. মাহবুবুল আলম ভূঁইয়া, মিডিয়া কমিউনিকেশনস অ্যান্ড সাস্টেইনেবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর এবং আহছানিয়া ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালর সিনিয়র অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।উদ্যোগটিতে অংশ নেয়া লাখ লাখ গ্রাহককে ধন্যবাদ জানিয়েছে রবি। এ ব্যাপারে গ্রাহকদের অভূতপূর্ব সাড়া ভবিষ্যতে এই ধরণের উদ্যোগ গ্রহণে প্রেরণা হিসেবে কাজ করবে বলে জানিয়েছে অপারেটরটি।