উদ্বোধনী ম্যাচে শত রানও পূরণ হয়নি রংপুরের

বিপিএলের উদ্বোধনী ম্যাচেই শত রানের নীচে থামতে হলো রংপুর রাইডার্সকে। শনিবার দুপুরে মিরপুর স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারের খেলা শেষে দলটি থেমেছে ৯৮ রান রংপুরের জন্য ৯৮ রানের এই স্কোরও হওয়া নিয়ে সংশয় ছিল। তবে রবি বোপারার ৪৪ রানের ইনিংসে ভর করে কিছুটা সম্মান বাঁচায় নবনির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।মাত্র ৩৫ রানে সাত উইকেট হারানোর পর রবি বোপারা ও সোহাগ গাজী হাল ধরেন। অষ্টম উইকেটে এই দুজন ৪৯ রান। পরে অবশ্য দুজনই আউট হয়ে যান। বোপারা ৪৪ ও সোহাগ গাজী করেন ২১ রান। এই দুজন ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেননি।