দুই দশক পূর্তি উদযাপন করল এক্সেল টেকনোলজিস

দুই দশক পূর্তি উদযাপন করল দেশের প্রযুুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেড।আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।আয়োজনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা সাংবাদিকদের সামনে এক্সেল টেকনোলজিসের বিভিন্ন কার্যক্রম এবং আগামীর পরিকল্পনা তুলে ধরেন।এ সময় তিনি বলেন, গত ২০ বছর ধরে দেশের তথ্যপ্রযুক্তিতে অবদান রাখছে এক্সেল টেকনোলজিস।ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিষ্ঠানটি আগামীতে আগ্রণী ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।এক্সেল টেকনোলজিসের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমরা প্রযুক্তি সেবায় আরও একধাপ এগিয়ে যেতে চাই। কারণ এই সময় প্রযুক্তির ছোঁয়ায় আমুল বদলে গেছে। ভবিষ্যতে আসছে রোবটিকস এবং সফটওয়্যারের যুগ। তাই এখাতে এক্সেল টেকনোলজিস বিনিয়োগে আগ্রহী।
এক্সেল টেকনোলজিস লিমিটেড মূলত রয়েল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। এই গ্রুপ দেশে কৃষির আধুনিকায়নে কাজ করছে। রুয়েল গ্রুপ গত ৫৫ বছর ধরে এদেশে ব্যবসার মাধ্যমে মানুষকে সেবা করে আসছে।অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিসের সহকারী পরিচালক বিরেন্দ্রনাথ অধিকারি, সিওও মোহাম্মাদ মাসুদ হোসেইন, চিফ কমার্শিয়াল অফিসার তুলসি কুমার সাহা, সিএফও মোঃ মাহমুদুল হক, সার্ভিস ইঞ্জিনিয়ার অনিন্দ্য সাহাসহ রয়েল গ্রুপ ও এক্সেল টেকনোলজিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।