
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশি অভিযানে এসব খাবারের দোকান বন্ধ করে দেয়া হয়েছে।
তবে পুলিশের ভাষ্য, করোনায় জনসমাগমের আশংকায় অপ্রয়োজনীয় দোকান বন্ধ করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার খাবারের দোকানগুলো বন্ধ করে দেয় পুলিশ। এসব এলাকায় জনসাধারণ বেশি থাকে বিধায় খাবারের দোকানে ভিড় হবে তাই এগুলো বন্ধ করে দেয়া হয়।
পুলিশের এক কর্মকর্তা বলেন, জনসমাগম হয় এমন দোকানপাট (খাবারের দোকানসহ) বন্ধে আমাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। আমরা নির্দেশনা মেনেই কাজ করছি।মানুষ যাতে করোনা আক্রান্ত না হয় সেজন্য আমরা অতিরিক্ত জনসমাগমের স্থান খাবারের দোকানগুলো বন্ধ করে দিচ্ছি।
