রাজধানীর ২ নং ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

নিজস্ব প্রতিবেদক দেশবাংলা বিডি ২৪.কম : 

আজ করোনা ভাইরাস মোকাবেলায় রাজধানীর খিলগাঁও থানার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আনিসুর রহমান সরকার তৃতীয় দিনের মতো আজও গরীব ও সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন।এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে ২ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটান।
কাউন্সিলর আলহাজ্ব আনিসুর রহমান দেশবাংলাবিডিকে বলেন, সমাজের উচ্চবিত্ত সকলের উচিৎ গরিব মানুষের পাশে থাকা।সকল কে ঘরে থাকা এবং কোথাও জনসমাগম না করার জন্য আহবান জানান।

শেয়ার করুন