
আজ বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জম্মদিন। বয়সের কাটায় ৩৪-এ পা রাখলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার।
ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটের সত্যিকারের আন্তর্জাতিক ব্র্যান্ড আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল কিংবা আভিজাত্যের কাউন্টি ক্রিকেট তিনি অটোমেটিক চয়েজ। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের প্রতিনিধি হয়ে যেভাবে গর্বিত করেছেন সাকিব তা তো সত্যিই অন্যরকম।
গেলো বিশ্বকাপের পারফরমেন্সের হাইলাইটস দুর্বিনীত সাকিব। ৮ ম্যাচে প্রায় ৮৭ গড়ে ৬০৬ রান, বল হাতে শিকার ১১ উইকেট। শেষ কবে বিশ্ব দেখেছে বিশ্বকাপে এমন অলরাউন্ড পারফরমেন্স। তার টুর্নামেন্ট সেরা হতে না পারা যেনো আসরের আক্ষেপ।
ওয়ানডেতে ৫ হাজার রান আর ২৫০ উইকেটের ডাবলে দ্রুততম সাকিব। টেস্টে দেশের সর্বোচ্চ উইকেট শিকারী, একদিনের ক্রিকেটে সামনে শুধু কিংবদন্তি মাশরাফী। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে ডাবল সেঞ্চুরি তুলে নেয়া, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্ল্যাকক্যাপদের বিপক্ষে ঐতিহাসিক ইনিংস। এক টেস্টে শতকের পর দশ উইকেট লাভ সাকিবের অর্জনের গল্পের সামান্য ঝলক।এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফিরবেন নিজ স্টাইলে।
