
রাজধানীসহ সারা দেশের সরকারি হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব সরকারি হাসপাতালে এ নিষেধাজ্ঞা থাকবে।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান বলেন, প্রতিদিন হাসপাতালে রোগী দেখতে হাজার হাজার দর্শনার্থী আসেন। তাদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তার মাধ্যমে গোটা হাসপাতালের রোগীরা সংক্রমিত হতে পারে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।
