
জন্মশতবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে তিনি সর্বোচ্চ আদালতের বিচারপতি ও কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানান, ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনে ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি। এ সময় তার সঙ্গে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
