মিরপুরে ঝুটপট্টির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুর-১০ নম্বর ঝুটপট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় শনিবার বিকেলে সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১৪ মার্চ) দুপুর ১টা ২৪ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
দুপুর ১টা ২৪ মিনিটে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসে ১০টি ইউনিট পরে আরও একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।এদিকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রেড ক্রিসেন্ট সোসাইটি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠিয়েছে।

শেয়ার করুন