
করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকেলে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ জরুরি অবস্থা ঘোষণা করেন।রয়টার্স, সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
হোয়াইট হাউজের রোজ গার্ডেনে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন,আমি জাতীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করছি। করোনাভাইরাস মোকাবিলায় সকল রাজ্যে জরুরি কেন্দ্র খোলা হবে।
এ সময় করোনা ঠেকাতে ৫০ বিলিয়ন ডলার সাহায্য তহবিল ঘোষণা করেন ট্রাম্প। তিনি বলেন, বড় অঙ্কের এ অর্থ দেশের মানুষ ও প্রদেশের জন্য ব্যয় করা হবে। সবাই মিলে এ রোগের বিরুদ্ধে লড়াই করবো।
শেয়ার করুন




