
রান্নাঘরে তেলাপোকা পাওয়া, ফ্রিজে পুরাতন মাংস সংরক্ষন এবং কাঁচা ও রান্না করা খাবার একত্রে সংরক্ষনের অপরাধে খিলগাঁওয়ের প্রিন্স রেঁস্তোরাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) ভ্রাম্যমান আদালত।
সোমবার (৯ মার্চ, ২০২০) দুপুরে খিলগাঁও এলাকার প্রিন্স রেঁস্তোরায় অভিযান পরিচালনা করে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল।
একই এলাকার বিক্রমপুর বেকারিকে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ডিএমপির ভ্রাম্যমান আদালত।
শেয়ার করুন
