অদম্য অগ্রযাত্রার পথে নারীরা

তাসনিম তাপসী

আন্তর্জাতিক নারী দিবস (আদি নাম আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস) প্রতি বছর ৮ মার্চ তারিখে পালিত হয়।[১] সারা বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবস উদযাপন করে থাকেন। বিশ্বের এক এক প্রান্তে নারীদিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশি গুরুত্ব পায়।
এই দিবসটি উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। ১৮৫৭ খ্রিস্টাব্দে মজুরিবৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা। সেই মিছিলে চলে সরকার লেঠেল বাহিনীর দমন-পীড়ন। ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হলো। ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ; জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন। এরপর ১৯১০ খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন। এ সম্মেলনে ক্লারা প্রতি বৎসর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সিদ্ধান্ত হয়ঃ ১৯১১ খ্রিস্টাব্দ থেকে নারীদের সম-অধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে। দিবসটি পালনে এগিয়ে আসে বিভিন্ন দেশের সমাজতন্ত্রীরা। ১৯১৪ খ্রিস্টাব্দ থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চ পালিত হতে লাগল। বাংলাদেশেও ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীনতার লাভের পূর্ব থেকেই এই দিবসটি পালিত হতে শুরু করে। অতঃপর ১৯৭৫ খ্রিস্টাব্দে ৮ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ। এরপর থেকে সারা পৃথিবী জুড়েই পালিত হচ্ছে দিনটি নারীর সমঅধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার অভীপ্সা নিয়ে।৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আমরা বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশে কয়েক দশক ধরে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধির যে ধারা চলছে, তা আগামী দিনগুলোয় আরও বেগবান হবে—আজকের দিনে আমরা এই শুভকামনা করি।
বাংলাদেশে প্রথম নারী দিবস পালিত হয় ১৯৭১ সালের ৮ মার্চ। এরপর থেকে প্রতিবছরই নারীদের সম্মান জানিয়ে দিবসটি পালন করে আসছে বাঙালিরা।
বাঙালির নারী দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করতে হয় সেই সব কীর্তিমান নারীদের। তারা হলেন-
শেখ হাসিনা
বিস্ময়কর সাফল্য দেখিয়ে অনন্য ও ঈর্ষণীয় অবস্থান তৈরি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচক্ষণতা ও নেতৃত্বের দৃঢ়তা দিয়ে নতুন বাংলাদেশ তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন তিনি। তার হাত ধরে সফলতা এসেছে অর্থনীতি ও সামাজিক উন্নয়নের মতো সব ক্ষেত্রেই। বাংলাদেশের বন্ধন তৈরি করেছেন বিশ্বব্যাপী।
লিঙ্গসমতা, নারীর ক্ষমতায়ন, শিশু ও মাতৃমৃত্যু হার কমানোর সূচকে শেখ হাসিনার সাফল্যে বিশ্ব রীতিমতো বিস্মিত। যার স্বীকৃতিস্বরূপ সাউথ সাউথ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী। পেয়েছেন ইউএনএমডিজি পুরস্কারও। জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ও পেয়েছেন তিনি। অবশ্য শুধু এসবই নয়, বাংলাদেশের বিভিন্ন সেক্টরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে ৩০টির অধিক পুরস্কার ও পদক অর্জন করেছেন।
শুধু পুরস্কারপ্রাপ্তিতেই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতার কথা এখন বিশ্বনেতারা জানতে চান বিভিন্ন ফোরামে। বহুপক্ষীয় সম্মেলনগুলোয় শেখ হাসিনা উপস্থিত হলেই অন্যান্য রাষ্ট্রনায়ক ও সরকারপ্রধান কাছে এসে অভিনন্দন জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর আন্তর্জাতিক ক্ষেত্রে এমন পরিচিতি বাংলাদেশের আর কোনো নেতা পাননি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ক্ষমতায় থাকা বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি নারীনেত্রী। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ব্রিটেনের মার্গারেট থ্যাচার, জার্মানির অ্যাঙ্গেলা মের্কেল এবং শ্রীলঙ্কার চন্দ্রিকা কুমারাতুঙ্গাকেও টপকে গেছেন শেখ হাসিনা। উইকিলিকসের সর্বশেষ গবেষণা মতে, শেখ হাসিনা বর্তমান বিশ্বের পুনরুত্থান করা সবচেয়ে আইকনিক নেত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয় ও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে তিনি দেশ পরিচালনা করেছেন, ২০০৮ সালে ফের ক্ষমতায় আসেন। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ ভোট পেয়ে তার দল আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়। ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। তিনি ইতোমধ্যে ১৫ বছর ক্ষমতায় রয়েছেন। চতুর্থবার ক্ষমতায় বসে তার এক বছর শেষ করলেন সফলতার সঙ্গে। শেখ হাসিনা তার চতুর্থ মেয়াদও সফলতার সঙ্গে শেষ করবেন তা হলফ করে বলা যায়। বর্তমান হিসেবে শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা নারীনেত্রী। শেখ হাসিনা নানা ইস্যুতে বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রপ্রধানও।এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার পাশাপাশি দল ও সরকারের নেতৃত্বে থেকে বাংলাদেশের জন্য বড় বড় অর্জনও বয়ে এনেছেন শেখ হাসিনা। আজকের ডিজিটাল বাংলাদেশ তার নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে। এই ডিজিটাল বাংলাদেশের ধারণা তিনিই দিয়েছেন। মানুষের আর্থসামাজিক উন্নয়নে তার গৃহীত বিভিন্ন কর্মসূচি জাতীয় আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। শুধু বাংলাদেশই নয়, বৈশ্বিক নানা সংকট নিয়ে কথা বলা এবং মতামত দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরেও শেখ হাসিনার পরিচিতি বেড়েছে।
শেখ হাসিনা নীতি ও আদর্শের প্রশ্নে পিতার মতোই অবিচল, দৃঢ় ও সাহসী। তিনি দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে যুগান্তকারী অবদান রেখে চলেছেন। ‘রূপকল্প ২০২১’-এর মধ্যম আয়ের বাংলাদেশকে ‘রূপকল্প ২০৪১’-এর বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত, আধুনিক, সমৃদ্ধ, অসা¤প্রদায়িক কল্যাণকামী রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দৃঢ়প্রতীজ্ঞ।শেখ হাসিনা সরকারের উন্নয়ন সাফল্যের চিত্র=
১) পদ্মা সেতু নির্মান (নির্মানাধীন),
২) সমুদ্র সীমানা বিজয়,
৩) শ্রমিকদের মজুরি বৃদ্ধি,
৪) ফ্লাইওভার নির্মান,
৫) জেলেদের খাদ্য সহায়তা প্রদান,
৬) দরিদ্রতার হার নিম্ন পর্যায়,
৭) যুদ্ধাপরাধী ও রাজাকারদের বিচার,
৮) বয়স্কভাতা প্রদান,
৯) বিনামূল্যে এক কোটি শিক্ষার্থীদের হাতে বই বিতরণ,
১০) মাতৃকালীন ভাতা প্রদান,
১১) কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্হ্য সেবা প্রদান,
১২) বিধবা ভাতা প্রদান,
১৩) দেশের রপ্তানী আয় বৃদ্ধি,
১৪) মাথাপীচু আয় বৃদ্ধি,
১৫) গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান,
১৬) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ,
১৭) প্রতিবন্ধী ভাতা প্রদান,
১৮) মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান,
১৯) প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র স্থাপন,
২০) বিভিন্ন জেলায় বিনোদন কেন্দ্র নির্মান,
২১) দেশের বিভিন্ন জেলায় শিল্প পার্ক নির্মান,
২২) দেশের বিভিন্ন স্থানে ইকোনোমিক জোন নির্মান,
২৩) গ্রামীন রাস্তা-ঘাট ও কালভার্ট নির্মান,
২৪) মোবাইল ও ইন্টারনেট গ্রাহক সংখ্যা বৃদ্ধি,
২৫) একটি বাড়ি একটি খামার প্রকল্প,
২৬) কর্মসংস্হান বৃদ্ধি,
২৭) কৃষিতে সফলতা,
২৮) জঙ্গী ও সন্ত্রাস দমনে সফলতা,
২৯) এশিয়ান হাইওয়ে রোড প্রকল্প,
৩০) বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি,
৩১) রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চলমান,
৩২) নারীর ক্ষমতায়ন,
৩৩) বঙ্গবন্ধু হত্যার বিচার,
৩৪) মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি।
৩৫) রুপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্র।
৩৬) মাতার বাড়ি বিদুৎ কেন্দ্র ।
৩৭) মেট্রোরেল নির্মাণ (নির্মানাধীন)
৩৮) মেরিন ড্রাইভ নির্মাণ ।
৩৯) নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু -১ তৈরি!
বেগম রোকেয়া
পুরোনাম রোকেয়া সাখাওয়াৎ হোসেন; যিনি বেগম রোকেয়া হিসেবেই বেশি পরিচিত। বাঙালি নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ তিনি। তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত সাহিত্যিক, শিক্ষাব্রতী, সমাজসংস্কারক। বাংলার নারী জাগরণে এবং সমাজের সংস্কারে তার ভূমিকা অসামান্য।
বাঙালি মুসলমান সমাজের এই যে নারী-পুরুষের অসঙ্গতির বিরুদ্ধে প্রথম যে কণ্ঠটি আওয়াজ তুলেছিল, সেটি বেগম রোকেয়ার। তিনি বাঙালি মুসলমানদের নব জাগরণের সূচনা লগ্নে নারী শিক্ষা ও নারী জাগরণে নেতৃত্ব দেন।
বেগম রোকেয়ার বিশেষ গ্রন্থ পদ্মরাগ, অবরোধবাসিনী ও মতিচুর। তার উল্লেখযোগ্য রচনা সুলতানার স্বপ্ন। মৃত্যুর আগে বেগম রোকেয়া একটি অসমাপ্ত প্রবন্ধ রেখে যান। এর নাম ‘নারীর অধিকার’।
জাহানারা ইমাম
বাঙালি জাতির যেকোনো ক্রান্তিলগ্নে আলোর মশাল হাতে পথ দেখিয়েছেন জাহানারা ইমাম। তার হাতে গড়া গণআদালতের মাধ্যমেই বাংলাদেশে শুরু হয় একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া।
শহীদ জননী জাহানারা ইমাম একাধারে কথাসাহিত্যিক ও বাংলাদেশের একজন শিক্ষাবিদ ছিলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিরও সংগঠকও ছিলেন তিনি। বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম নেন জাহানারা ইমাম।
একাত্তরে তার ছেলে শাফী ইমাম রুমী দেশের মুক্তিসংগ্রামে অংশ নেন; কয়েকটি সফল গেরিলা অপারেশনে অংশ নেন তিনি। যুদ্ধচলাকালে শহীদ হন। পরবর্তীতে স্বাধীনদেশে তাকে ‘শহীদ জননী’ উপাধি দেয়া হয়।
পৃথিবীর সকল নারীকে বিশ্ব নারী দিবসের অভিনন্দন।