মাদারটেক কবরস্থানে শায়িত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল

মাদারটেক পুরাতন বড় জামে মসজিদ কমিটির উদ্যোগে মাদারটেক কবরস্থানে শায়িত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ৪র্থ বার্ষিক আজিমুশ্বান ওয়াজ ও মিলাদ মাহফিল ০৬ ও ০৭ মার্চ ২০২০ ইং তারিখ রোজ শুক্রবার ও শনিবার ২ দিন অনুষ্ঠিত হবে।
আজ এই মাহফিলের প্রথম দিন।এই মাহফিল বাদ আসর থেকে মাদারটেক আব্দুল আজিজ হাই স্কুল এন্ড কলেজ ময়দানে অনুষ্ঠিত হয়। এই মাহফিলের উদ্বোধক : আলহাজ্ব মোহাম্মদ আবুল কালাম,সভাপতি,গাউসিয়া কমিটি বাংলাদেশ,সবুজবাগ,ঢাকা।
প্রধান অতিথি : আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,নব-নির্বাচিত কাউন্সিলর ৪ নং ওয়ার্ড।সভাপতি : আলহাজ্ব মোঃ ছাদেক আলী মাতবর,মাদারটেক পুরাতন বড় জামে মসজিদ,ঢাকা।

ওয়ায়েজিনে কেরাম (১ম দিন) : প্রধান বক্তা : আলহাজ্ব আবু জাফর মোঃ হেলাল উদ্দিন, অধাক্ষ,দারুল উলুম আহ্সানিয়া কামিল মাদরাসা ও খতিব,মাদারটেক পুরাতন বড় জামে মসজিদ,ঢাকা।
বিশেষ বক্তা : হযরত মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী,পেশ ইমাম,জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ,চট্টগ্রাম।
মাহফিল পরিচালনা করেছেন আলহাজ্ব হাফেজ মোহাম্মদ সেলিম আহমাদ, পেশ ইমাম ,মাদারটেক পুরাতন বড় জামে মসজিদ এবং আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান ,প্রধান শিক্ষক, হানাফীয়া চানমিয়া শুনিয়া হাফিজিয়া মাদরাসা।আর কোরআন তেলাওয়াত ও নাতে রাসূল পরিবেশন করবেন হানাফিয়া চাঁনমিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্রবৃন্দ।রাত ১২ টায় মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়।উক্ত মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।উক্ত মোনাজাতে মাদারটেক কবরস্থানে শায়িত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।সমস্ত মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
ব্যবস্থাপনায় : মিলাদুন্নবী উদযাপন পরিষদ।

শেয়ার করুন