
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসির) পাওনা ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকার মধ্যে ১ হাজার কোটি টাকা পরিশোধ করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে বিটিআরসিতে গিয়ে ১ হাজার কোটি টাকার চেক হস্তান্তর করে গ্রামীণফোনের হেড অব রেগুলেটরি সাদাত হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল।
