
দেশবাংলা ডেস্ক :
পিরিয়ডের সময় তলপেটের ব্যথা মাঝে মধ্যেই বেড়ে যায়। যন্ত্রণা থেকে মুক্তি পেতে চিকিৎসকের পরামর্শ না নিয়েই পেইন কিলার খান অনেকে।তবে কিছু খাবার আপনার এই সমস্যাগুলো সমাধান করতে পারে। জেনে নিন এখনই –
গরম জলের সেঁক – পেটে ব্যথার সময় গরম পানির সেঁক দিতে পারেন। হট ওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন। এটি আপনার ব্যথা অনেকটা কমিয়ে দেবে। গরম পানিতে গোসলও করতে পারেন।
আদা – পিরিয়ডের ব্যথা রোধের জন্য আদা বেশ উপাকারি। আদা চা পান করলে এই সময় বেশ ভালো উপকার পাওয়া যায়। এছাড়া কয়েক টুকরো আদা গরম জলে সেদ্ধ করে মধু-চিনি সহযোগে দিনে তিন-চারবার পান করতে পারেন।
পেঁপে – পিরিয়ডের ব্যথা কমানোর জন্য পেঁপে খাওয়া বেশ কার্যকর। পিরিয়ডের সময় নিয়মিত কাঁচা পেঁপে খেতে পারেন। কাঁচা পেঁপে পিরিয়ডের ব্যথা কমিয়ে দেয়।
কফি এড়িয়ে চলুন – এ সময়টায় ক্যাফেইন জাতীয় পানীয় এড়িয়ে চলুন। কফিতে মূলত ক্যাফেইন থাকে যা রক্তনালীকে উত্তেজিত করে তোলে। এটি পেটে অস্বস্তিকর অনুভূতি বাড়িয়ে দেয়।
প্রচুর পানি খান – দেহের যাতে শুকিয়ে না যায়, তার জন্য প্রচুর পরিমাণ পানি পান করুন।
