২৪ ঘণ্টা সেবা দেয়ার প্রতিশ্রুতি তাপসের

নির্বাচিত হলে ২৪ ঘণ্টা সেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস। তিনি বলেন,মেয়র নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়ে প্রত্যেকটি এলাকার উন্নয়ন করে ঋণ শোধ করব। সাধারণ মানুষের জন্য নগর ভবন ২৪ ঘণ্টা খোলা থাকবে।
বৃহস্পতিবার দুপুরে মুগদা সিএনজি স্টেশন এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নগর ভবন শুধু মেয়র, মন্ত্রী-এমপিদের জন্য নয়। এই দরজা সবার জন্য খোলা থাকবে– ২৪ ঘণ্টা সেবা দেয়া হবে।
তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা কৌশল অবলম্বন করছে বিএনপির প্রার্থীরা। এ নির্বাচনে তারা নিজেরাই বলেছে যে, তারা নির্বাচনকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের কৌশল হিসেবে নিয়েছেন।