নৌকার পক্ষে গনসংযোগ করছেন যুবলীগের পরশ ও নিখিল

আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। তাদের সমর্থনে জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে লিফলেট বিতরণ করে ভোট ও দোয়া প্রার্থনা করে যাচ্ছেন।